ছোটবেলায় Tense নিয়ে একটা কবিতা শোনা হয়েছিল। কবিতাটা এরকম-
এক যে ছিল Tense বুড়ি, চলতো সে যে গুড়ি গুড়ি
৩ মেয়ে ছিল তার, Present, Past, Future
তাদের ঘরে চার চার মেয়ে, এক নজরে দেখো চেয়ে
কেবল Tense এর মূল তিনটি ভাগ নিয়েই কেউ হয়তো এটা বানিয়েছিল। কিন্তু বড়ো হতে হতে আমরা বুঝতে পেরেছি Tense শুধু এই তিনেই আঁটকে নেই বরং এই তিনের ভেতর আরও চারটা করে মোট বারোটা অংশ আছে। আজকের লেখনে আমরা Tense এর আদ্যোপান্ত নিয়ে সাবলীল কিছু আলাপ করবো। খুব মন দিয়ে বুঝে বুঝে পড়লে আশা করছি Tense নিয়ে সমস্যা থাকবে না।
লেখা শুরুর আগে একটু জানিয়ে রাখি, Tense কিন্তু আদতে কঠিন কিছু না। মুখস্ত করার মতোও কিছু না। এখানে পুরো বিষয়টাই হচ্ছে বুঝে প্রয়োগ করা। যতটা আয়ত্ত্ব করে প্রয়োগ করতে পারবেন, Tense এ আপনি ঠিক ততটাই দক্ষতা অর্জন করবেন। তাহলে শুরু করছি-
Tense কাকে বলে?
বাংলা ব্যাকরণে ক্রিয়ার কাল পড়েছিলেন না? ওখানের সংজ্ঞাটা মনে আছে? কী ছিল সংজ্ঞাটা?
‘ক্রিয়ার সংঘটিত হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে’। কী তাইতো? যদিও বাংলা ব্যাকরণ আর ইংরেজি গ্রামার এর অনেক কিছুতেই অমিল আছে তবে Tense এর সংজ্ঞায়নের ক্ষেত্রে মিলটাই চোখে পড়ে।
এতটুকু বুঝতে কোন সমস্যা না হলে ভেবে বলুন তো, Tense এর সংজ্ঞাটা কী হতে পারে?
Tense অর্থ কাল বা সময়, যা verb সংঘটিত হওয়ার সময়কে বুঝায়।
এটাই সংজ্ঞা। বাংলা এবং ইংরেজি, এই দুই জায়গায় সংজ্ঞার মিল থাকার কারণে Tense এর আসল ভাবার্থ বুঝতেও সমস্যা হবে না আশা করা যায়।
Tense ৩ প্রকার-
1. Past Tense বা অতীত কাল
2. Present Tense বা বর্তমান কাল
3. Future Tense বা ভবিষ্যৎ কাল।
Tense নিয়ে বিস্তারিত আলাপের সূচনা করছি Past Tense দিয়ে।
Past Tense
সহজ করে বললে অতীতে কিছু হয়েছিল, শেষ হয়েছিল, চলছিল এমন কিছু বুঝালে সেটাই ইংরেজিতে Past Tense এবং বাংলাতে অতীত কাল।
এ সময় verb এর past form হয়। যেটাকে সংক্ষেপে V2 বলে।
Example:
আমি চা পান করেছিলাম – I drank tea.
Past Tense ৪ প্রকার।
1. Past Indefinite Tense or Simple Past Tense
2. Past Continuous Tense
3. Past Perfect Tense
4. Past Perfect Continuous Tense
এতক্ষণের আলাপনে Past Tense সম্পর্কে কিছুটা ধারণা এসেছে আশা করছি। ৪ প্রকারের নাম গুলোও মনে রাখা সহজ। তবে কঠিনের পথে এবার একটু হাঁটতে হবে আমাদের। এই চার প্রকারে ভুল হয় সবচেয়ে বেশি। তাই পূর্ণ মনোযোগের প্রয়োজন আছে। এখান থেকে একদম মন দিয়ে বুঝে বুঝে পড়ুন। তাহলে শুরু করছি-
1. Past Indefinite Tense or Simple Past Tense
সংজ্ঞায়নের আগে একটু করে বলে রাখি- Past Indefinite Tense or Simple Past Tense মুলত Past Tense ই। খেয়াল করুন, Past Indefinite Tense এর পর ‘or’ দিয়ে Simple Past Tense লেখা আছে। এর মানে কী জানেন? যেটা Past Tense সেটাই Past Indefinite Tense or Simple Past Tense। তাহলে এবার সংজ্ঞাটা কী দাঁড়ালো?
অতীতে কিছু হয়েছিল, শেষ হয়েছিল, চলছিল এমন কিছু বুঝালে সেটাই ইংরেজিতে Past Indefinite Tense or Simple Past Tense।
Formula:
Subject + V2 + Object + Extension.
Note:
1. এক্ষেত্রে মনে রাখার বিষয় হলো V2 এর আগে কোন helping verb বা সাহায্যকারী ক্রিয়া বসে না।
2. বাংলা ক্রিয়ার শেষে লে, লো, লেন থাকে। আর verb এর সাথে ed যুক্ত থাকে।
Example:
আতফা গতকাল স্কুলে গিয়েছিল- Atfa went to school yesterday.
2. Past Continuous Tense
অতীতে কোন কাজ হচ্ছিলো, চলছিলো, করছিল মানে চলমান ছিল এমন বুঝালে সেটাকে Past Continuous Tense বলে
Formula:
Subject + was / were + V1 + ing + Object + Extension.
Note:
1. এক্ষেত্রে মনে রাখার বিষয় হলো, যেহেতু এখানে ing আছে তাই V1 হবে ing এর আগে। অরশn আসতে পারে কেন হবে। উল্লেখ্য ing V1 ছড়া আর কিছু বসে না। এবং এখানে V1 + ing যুক্ত শব্দের আগে helping verb বা সাহায্যকারী ক্রিয়া বসে।
2. বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলা, ছিলেন থাকে। আর helping verb ‘was / were’ এর সাথে V1 + ing যুক্ত থাকে।
3. এক্ষেত্রে Subject singular হলে was বসবে আর Subject যদি Plural হয় তাহলে were বসবে।
Example:
আমি গতকাল সকালে একটা গল্পের বই পড়ছিলাম- I was reading a story book yesterday morning.
3. Past Perfect Tense
খুব সহজ করে বুঝাচ্ছি, মন দিয়ে পড়ুন-
অতীতে দুটো কাজ হয়েছিল। একটা আগে, একটা পরে। আগে হয়ে যাওয়া ঘটনাটি Past Perfect Tense, পরে হয়ে যাওয়া ঘটনাটি Past Indefinite Tense।
কঠিন লাগছে? সহজ নয়?
Formula:
Subject + had + V3 + Object + Extension.
Note:
1. এক্ষেত্রে মনে রাখার বিষয় হলো, had এর পর V3 অর্থাৎ verb এর past participle form হবে।
2. আর বাক্যে বর্ণনা এভাবে থাকে ‘এটা হওয়ার আগে ওটা হয়ে গেলো’।
3. Before, After বসে। এক্ষেত্রে Before এর আগে V3 এবং After এর পরে V1 হয়।
Example:
সে স্টেশনে পৌঁছার আগে ট্রেইন ছেড়ে দিলো- The train had left before he/she reached the station.
4. Past Perfect Continuous Tense
Perfect শব্দটা থাকার কারণে অনেকে একে perfect tense এর সাথে গুলিয়ে ফেলেন। এবং ভুলটা করেন এখানে। সহজ করে জানাচ্ছি, খেয়াল করুন-
অতীতে একটা কাজ হচ্ছিলো। অনেক ক্ষণ ধরে হচ্ছিলো। অতীতে এই অনেকক্ষণ ধরে হওয়া চলমান ঘটনাটিই Present Perfect Continuous Tense.
ভেবে বলুন তো কঠিন লাগলো কী না!
Formula:
Subject + had + been + V1 + ing+ for / since + object + Extension.
Note:
1. খেয়াল করবেন এখানে, Perfect Tense এর উপস্থিতি আছে বলেই had হবে এখানে। আবার Continuous tense এর উপস্থিতির জন্য V1 + ing হবে।
2. সময়ের নির্দিষ্টতা বুঝাতে For বসবে। অনির্দিষ্টতা বুঝাতে since বসবে।
3. Had এর পর অবশ্যই been বসবে।
4. বাক্যের বর্ণনা হবে এমন “অনেক ক্ষণ ধরে এটা হচ্ছিলো, করছিল”
Example:
গতকাল আমি ১ ঘন্টা যাবৎ লিখছিলাম – I had been writing for 1 hour yesterday.
কঠিন লাগলো কি? Tense বিশাল জিনিস। বিশাল এই বিষয়কে তিন পর্বে ভাগ করেছি যাতে ধাপে ধাপে tense এর আদ্যোপান্ত বুঝতে পারেন। আগামি পর্বে আমরা Present Tense নিয়ে সাবলীল আলাপ করবো। Past tense এ পর্যন্তই। প্রতিটা formula ধরে পর্যাপ্ত চর্চা করুন। দেখবেন tense এর চেয়ে সহজ কিছুই নেই। শুভকামনা সবার জন্য।

