পর্বভিত্তিক Tense নিয়ে আলাপনের ধারাবাহিকতায় আজ আলোচনা করবো Future Tense নিয়ে। এর আগের লেখনে যথাক্রমে Past Tense এবং Present Tense নিয়ে আলাপ হয়েছিল। আজ আমরা জানবো Future Tense এর আদ্যোপান্ত। তাহলে শুরু করছি।
Future Tense:
বাংলায় যার পরিচিতি ভবিষ্যৎ কাল হিসেবে।
ভবিষ্যতে কিছু হবে কিংবা হতে থাকবে এমন বুঝালে সেটা Future Tense.
Note:
এ সময় verb এর present form হয় যেটা V1 নামে পরিচিত। V1 এর আগে helping verb বসে।
Example:
সে মাছ খাবে – He will eat fish.
Future Tense চার প্রকার।
1. Future Indefinite Tense Or Simple Future Tense
2. Future Continuous Tense
3. Future Perfect Tense
4. Future Perfect Continuous Tense
Past Tense এবং Present Tense এর সাথে মিল পাচ্ছেন? এবার তাহলে ম্মনে রাখা আরও সহজ হবে, কি তাইতো?
Future Tense সম্পর্কিত বিস্তারিত আলাপে চলে যাচ্ছি-
1. Future Indefinite Tense or Simple Future Tense
বরাবরের মতোই সংজ্ঞায়নের আগে জানিয়ে রাখা ভালো- Future Indefinite Tense or Simple Future Tense নামে আলাদা হলেও দুটোই মূলত Future Tense. খেয়াল করুন, Past Indefinite Tense এবং Present Indefinite Tense এর ক্ষেত্রে Simple Past Tense অথবা Simple Present Tense এ যেমনটা হয়েছে, এখানেও ঠিক তাই হবে৷ অর্থাৎ Past Indefinite বলেন আর Present Indefinite অথবা Future Indefinite Tense, মোট কথা প্রতি টেন্স আর শুরুটা অর্থাৎ Past, Present আর Future Tense এর প্রতিটা Indefinite Tense ই Simple Past, Present আর Future.
প্রশ্ন আসতে পারে, Simple Past, Simple Present অথবা Simple Future Tense কেন? সংজ্ঞায় না গিয়ে সহজ করে বলি-
আদতে Past, Present আর Future Tense বলতে যা বুঝায়, তাই মূলত Simple / Indefinite নাম আকারে বসে।
এবার সহজ লাগছে না? তাহলে প্রসঙ্গে ফিরে যাই চলুন-
এবারে সংজ্ঞায়ন-
ভবিষ্যতে কোন কাজ হবে বা হতে থাকবে এমন কিছু বুঝালে সেটাই ইংরেজিতে Future Indefinite Tense or Simple Future Tense.
Formula:
Subject + Shall / Will + V1 + Object + Extension.
Note:
1. এক্ষেত্রে মনে রাখার বিষয় হলো V1 এর আগে helping verb বা সাহায্যকারী ক্রিয়া বসে।
2. একসময় I / We এর সাথে shall ব্যবহৃত হলেও এখন সব কিছুতে will ব্যবহার করা হয়।
3. Verb এর শেষে বে, বি, বা, বেন থাকে।
Example:
আতফা একটি বই পড়বে – Atfa will read a book.
2. Future Continuous Tense
ভবিষ্যতে কোন কাজ হতে থাকবে, চলতে থাকবে, করতে থাকবে মানে চলমান থাকবে এমন বুঝালে সেটাকে Future Continuous Tense বলে।
Formula:
Subject + Shall / Will + be + V1 + ing + Object + Extension.
Note:
এক্ষেত্রে মনে রাখার বিষয় হলো, যেহেতু এখানে ing আছে তাই V1 হবে ing এর আগে। প্রশ্ন আসতে পারে কেন হবে। উল্লেখ্য ing, V1 ছাড়া আর কিছুতে বসে না। এবং এখানে V1 + ing যুক্ত শব্দের আগে helping verb বা সাহায্যকারী ক্রিয়া বসে।প্রতিটা continuous tense এর ক্ষেত্রে এটা একই রকম।
Example:
আমি একটি গল্পের বই পড়তে থাকবো- I will be reading a story book.
3. Future Perfect Tense
খুব সামান্য একটা জটলা আছে এখানে। সহজ করে বুঝাচ্ছি, মন দিয়ে পড়ুন-
তার আগে নোট, present perfect tense আর past perfect tense এর সাথে বেশ মিল পাবেন এখানে। গুলিয়ে ফেলবেন না। মন দিয়ে শুধু পড়ুন। বুঝবেন। এক্ষেত্রে সংজ্ঞাটা হয় দু’ভাবে-
ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ সংঘটিত হবে, এমন বুঝালে সেটা Future Perfect Tense.
Present Perfect Tense এর সাথে এ সংজ্ঞার মিল পাচ্ছেন? এবার আরেকটা সংজ্ঞায় চলে যাই-
ভবিষ্যতে দুটো কাজ সংঘটিত হবে। একটা আগে, একটা পরে। আগে সংঘটিত হওয়া কাজের নাম Future Perfect Tense এবং পরে সংঘটিত হওয়া কাজের নাম Future Indefinite Tense.
এই সংজ্ঞার সাথে আবার মিল আছে Past Perfect Tense এর।
Formula:
Subject + shall / will + have + V3 + Object + Extension.
Note:
এক্ষেত্রে মনে রাখার বিষয় হলো, Future Tense এ Shall / will এর পর have হলেও has হবে না। V3 অর্থাৎ verb এর যথারিতি past participle form হবে।
বিষয়টা এমন যে, যেহেতু Present আর Past দুটো tense এর প্রভাব এই এক tense এ আছে তাই গুলিয়ে ফেলা যাবে না। দুটো অবস্থাই future এ দেখা যাবে।
Example:
আমি সকাল ১০ টার মধ্যে লিংক রোড পৌছাবো – I shall have / will have arrived at Link Road by 10 am
4. Future Perfect Continuous Tense
Future Perfect Tense এর মতো এখানেও দুটো অবস্থা দৃশ্যমান। সহজ করেই বুঝাচ্ছি, মন দিয়ে খেয়াল করুন-
ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোন কাজ চলতে থাকবে, এমন বুঝালে সেটা Future Perfect Continuous Tense.
এ তো গেলো এক ভাবে, আরেক ভাবেও Future Perfect Continuous Tense হয়। শেখার স্বার্থে দুটোই শেখা জরুরি আপনাদের।
ভবিষ্যতে দুটো কাজ হবে। একটা কাজ দীর্ঘসময় ধরে হতে থাকবে, ততক্ষণই হবে যতক্ষণ না পর্যন্ত অন্য আরেকটি কাজ শুরু হয়। অর্থাৎ দ্বিতীয় কাজটি শুরু আগ পর্যন্ত প্রথম কাজটি দীর্ঘসময় ধরে চলবে। এই অবস্থার নামই Future Perfect Continuous Tense. এক্ষেত্রে দীর্ঘসময় ধরে হওয়া কাজটির নাম Future Perfect Continuous Tense এবং দ্বিতীয় কাজটির নাম Future Indefinite Tense.
Formula:
Subject + shall / will + have + been + V1 + ing+ for / since / from + object + Extension.
Note:
Till / untill / before / after এর ব্যবহার দেখা যেতে পারে।
Example:
মিলি আসার আগে মিলা রান্না করতে থাকবে – Mila will have been cooking until Mili comes.
এক নজরে চার Tense এর formula-
- Future Indefinite Tense Or Simple Future Tense:
Subject + shall / will + V1 + Object + Extension.
- Future Continuous Tense
Subject + shall / will + be + V1 + ing + Object + Extension.
- Future Perfect Tense
Subject + shall / will + have + V3 + Object + Extension.
- Future Perfect Continuous Tense
Subject + shall / will + have + been + V1 + ing+ for / since / from + object + Extension.
অতঃপর ধারাবাহিক Tense আলাপনের আজ শেষ পর্ব। একদম শুরু থেকে শেষ অবধি মন দিয়ে পড়া এবং চর্চাটা অব্যাহত থাকলে Tense নিয়ে সমস্যা থাকবে না আশা করি। শুভকামনা সবার জন্য।

