বাংলাদেশের বৃহৎ শিক্ষা বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম 90 DEGREE Education এর উদ্যোগে আয়োজিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চট্টগ্রামের হালিশহরে অবস্থিত বসুন্ধরা মডেল স্কুল এন্ড কলেজে ১২ অক্টোবর আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। প্রতিযোগিতায় প্লে থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিক্ষা খাত। প্রায় দীর্ঘ দেয় বছর বন্ধ থাকার পর আবারও খুলতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীদের পড়ালেখা ও শিক্ষা প্রতিষ্ঠান মুখী করতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে 90 DEGREE Education এর পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয় এই আয়োজনের। আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন 90 DEGREE Foundation এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজ-সেবক ও শিক্ষানুরাগী আলী আহম্মদ, ভাইস-চেয়ারম্যান জাফর আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ও বসুন্ধরা মডেল স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম।

90 DEGREE Foundation এর চেয়ারম্যান আলী আহম্মেদ বলেন, ‘দক্ষ ও উন্নত জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজকে তোমরা যারা শিক্ষার্থী, আগামী দিনে তোমরাই দেশ ও জাতির হাল ধরবে, দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। 90 DEGREE Education সবসময় শিক্ষা নিয়ে তোমাদের জন্য কাজ করে যাচ্ছে এবং সম্পূর্ণ ফ্রি-তে শিক্ষা দিয়ে যাচ্ছে অনলাইনে। ভবিষ্যতেও ইনশাআল্লাহ, এই ধারা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম, 90 DEGREE Education এর শিক্ষক সিফাত হোসাইন, সানজিদা আক্তার, আরিয়ানা আরশেদ, সৈয়দা রেহনুমা কাশফি সহ স্কুলের শিক্ষকরা।

