করোনা প্যান্ডেমিকের কারণে দেরি করে হলেও হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি পরিক্ষা। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে প্রকাশিত হয়েছে এসএসসি পরিক্ষা ২০২১ এর রুটিন ও নির্দেশনা। ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এই পরিক্ষা। পরিক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র বিভাগ ভিত্তিক বিষয়গুলোর।
ব্যবসায় শিক্ষা ও কলা বিভাগের পরিক্ষা ২৩ নভেম্বর শেষ হলেও বিজ্ঞান বিভাগের অনেকের পরিক্ষা শেষ হবে একদিন আগেই, অর্থাৎ ২২ নভেম্বর উচ্চতর গণিতের মধ্য দিয়ে। এক্ষেত্রে অবশ্য ব্যবসায় শিক্ষা বা কমার্স বিভাগের শিক্ষার্থীদের পরিক্ষা শুরু হবে একদিন পর, অর্থাৎ ১৫ নভেম্বর থেকে। দাখিল পরীক্ষার সময়সূচিতে শুধুমাত্র সকালের পরিক্ষা থাকলেও, এসএসসি পরিক্ষায় সকালের পাশাপাশি রয়েছে বিকালেও পরিক্ষা৷ তবে, বিকালের সময়ের পরিক্ষাগুলো শুধুমাত্র ব্যবসায় শিক্ষা বিভাগের পরিক্ষার্থীদের জন্য।
১৪ নভেম্বর পদার্থ বিজ্ঞান দিয়ে শুরু হবে বিজ্ঞান বিভাগের পরিক্ষা। ১৫ নভেম্বর সকালে রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকালে রয়েছে হিসাব বিজ্ঞান পরিক্ষা। রসায়ন পরিক্ষা অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর রোজ বৃহস্পতিবার। ২১ নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ পরিক্ষার পাশাপাশি বিকালে রয়েছে ফিন্যান্স ও ব্যাংকিং পরিক্ষা। ২২ তারিখ অনুষ্ঠিত হবে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান পরীক্ষা। এক্ষেত্রে আবশ্যিক বিষয়ে পরিক্ষা দিবে শিক্ষার্থীরা। ঠিক তেমনি ২৩ নভেম্বর সকালে রয়েছে দুটি পরীক্ষা- পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি। একই দিনে বিকালে অনুষ্ঠিত হবে ব্যবসায় উদ্যোগ পরিক্ষা।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী সকালের পরিক্ষাগুলো সকাল ১০টা ও বিকালের পরিক্ষাগুলো শুরু হবে বিকাল ২টা থেকে। পরিক্ষার জন্য দেয়া হয়েছে কিছু নির্দেশনাও।
- করোনা অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
- পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট।
- এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধে কোনো বিরতি থাকবে না।
- সকালের পরিক্ষার ক্ষেত্রে পরিক্ষার দিন সকাল দিন সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষার্থীরে উত্তরপত্র এবং ওএমআর শিট বিতরণ করা হবে।
- বিকালের পরিক্ষার ক্ষেত্রে দুপুর ১টা ৩০ মিনিটে শিক্ষার্থীরে উত্তরপত্র এবং ওএমআর শিট বিতরণ করা হবে।
- পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করতে হবে।
- পরীক্ষার্থীদের সৃজনশীল/রচনামূলল (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক খাতা (নোট বুক) এর নম্বরের অংশে পৃথকভাবে পাস করতে হবে।
দেখে নিন পুরো সমসূচি ও নির্দেশনাগুলো আর সংরক্ষণের জন্য পিডিএফ ডাউনলোড করে নিন এখান থেকে।



