২০২১ সালের দাখিল পরীক্ষা শুরু হতে যাচ্ছে এই বছরেরই ১৪ নভেম্বর থেকে। ২১ নভেম্বর শেষ হবে এই পরীক্ষা। তিনদিন পরীক্ষার কার্যদিবস ঠিক করে ২০২১ সালের দাখিল পরীক্ষার চূড়ান্ত রুটিন প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।
সংক্ষিপ্ত সিলেবাসে দেড় ঘন্টায় পরীক্ষাগুলো হবে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়গুলোর ওপর। সেই অনুযায়ী ১৪ নভেম্বর কুরআন মাজিদ ও তাজভিদ এবং পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর হাদিস শরিফ বিষয়ের এবং ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল গ্রুপ) বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সমত ঠিক করা হয়েছে উক্ত দিনগুলোর সকাল ১০ টা থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত। তবে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-
- করোনা অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
- পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট।
- এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধে কোনো বিরতি থাকবে না।
- পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষার্থীরে উত্তরপত্র এবং ওএমআর শিট বিতরণ করা হবে।
- পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করতে হবে।
- পরীক্ষার্থীদের সৃজনশীল/রচনামূলল (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক খাতা (নোট বুক) এর নম্বরের অংশে পৃথকভাবে পাস করতে হবে।
সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন এখানে অথবা দেখে নিন নিচে থেকেই-


