ইংরেজি ব্যাকরণ শেখা শুরু করার পর সবচেয়ে বেশি ভুল সম্ভবত হয়ে থাকে ‘a’ আর ‘an’ বসানো নিয়ে। বড় হয়েও এই ভুল যেমন অনেকে করেন, ঠিক তেমনি ভুল করেন ‘the’ এর ব্যবহার নিয়ে। ইংরেজি ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় Article নিয়ে তাই আজ আমরা আলোচনা করব। আমরা ধাপে ধাপে আর্টিকেল কাকে বলে, কোথায়, কখন ও কীভাবে ব্যবহৃত হয় তা-ও জানব।

- A, An & The কে মুলত Article বলে।
- A, An & The সবসময় Noun এর পূর্বে বসে।
- এরা noun কে বিশেষ অর্থ প্রদান করে।
- Articles are adjectives
- Articles-এর মূলত কাজ হচ্ছে noun কেমন তা চিহ্নিত করা।
- Consonant হলে ‘A’ এবং Vowel হলে ‘An’ বসে।
Exp.: A house, An apple etc.

- Consonant letter দ্বারা শুরু হয়েছে কিন্তু উচ্চারন Consonant-এর মত না হলে ‘An’ বসে।
Exp.: An hour, An honorable man etc. - Vowel দ্বারা শব্দ শুরু হলেও উচ্চারন Vowel—এর মত না হলে ‘A’ বসে।
Exp.: A European, A universal truth, A university etc.

অনেকগুলো জিনিসের মধ্যে যে কোন একটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ‘The’ ব্যবহৃত হয়। এটি একটি বিশেষ Article।
Example: i) Mangoes taste sweet.
ii) The mangoes in my basket are sweet.
Use ‘The’ with (সবসময় The বসবে)
i) Oceans, rivers, seas, gulfs, plural lakes
Examples: The Red sea, The Pacific Ocean, The Persian Gulf, The Great lakes etc.
Don’t use ‘The’ with (The বসবে না)
- Singular lake (Kaptai lake, Lake Geneva)Mountains এর ক্ষেত্রে The বসবে। উদাহরণ: The Rocky Mountains.
- Mounts এর ক্ষেত্রে The ব্যবহার করা যাবে না। উদাহরণ: Mount Everest.
- Earth, Moon এর ক্ষেত্রে The ব্যবহার করা যাবে। উদাহরণ: The earth, The moon.
- Planets (গ্রহ), Constellations (নক্ষত্রপুঞ্জ) এর ক্ষেত্রে The ব্যবহার করা যাবে না। উদাহরন: Mars, Earth, Venus.
[এখানে ‘Earth’ কে অন্যান্য গ্রহ-এর মত উল্লেখ করা হয়েছে। ]
উদাহরণ: Earth is the third closest planet to sun.
নাম ‘School’, ‘College’ বা ‘University’ দিয়ে শুরু হলে ‘The’ ব্যবহার করতে হয়।
- The University of Canada.
- The College of Arts & Sciences.
- The School of Economics.
নাম ‘School’, ‘College’ বা ‘University’ দিয়ে শুরু না হলে ‘The’ ব্যবহার করা যায় না।
- International Islamic University.
- Chittagong School of Economics.
- Navy College.
Ordinal Number যদি Noun এর আগে বসে তবে The ব্যবহার করা যায়।
- The Third World War.
- The First Chapter.
এখানে ব্যতিক্রম হচ্ছে World War II এর ক্ষেত্রে The ব্যবহার করা যাবে না, তবে –
The Vietnam War, The Liberation War ইত্যাদির ক্ষেত্রে The ব্যবহার করা যাবে।
Ordinal Number যদি Noun এর পরে বসে তবে The ব্যবহার করা যাবে না।
Charter Three, Class One etc.
উপমহাদেশ (Continents) এর ক্ষেত্রে The ব্যবহার করা যাবে না।
Asia, Europe etc.
কোন দেশের অঙ্গরাজ্যের ক্ষেত্রে The ব্যবহার করা যাবে না।
Florida, Bengal, Assam etc.
যে সকল দেশের নামে একাধিক শব্দ আছে তাদের ক্ষেত্রে The ব্যবহার করা হয়।
The United States of America.
The Central African Republic.
The United Kingdom.
শুধুমাত্র দেশের নাম একটি শব্দ দ্বারা হলে The ব্যবহার করা যায় না।
Bangladesh, India, France, Spain, England etc.
একাধিক শব্দের প্রথম অক্ষর যদি New, Great এবং কোন দিক নির্দেশনাকারী সংকেত হয় সেক্ষেত্রে The ব্যবহার করা যায় না।
New Zealand, Great Britain, North Korea, South Korea etc.
i) ঐতিহাসিক দলিল, পত্রিকার ক্ষেত্রে The ব্যবহার করতে হয়।
The Constitution, The Magna Karta etc.
ii) কোন নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী বা জাতির ক্ষেত্রে The ব্যবহার করা যায়।
The Indians, The Pakistanis etc.
iii) খেলাধুলার নামের পূর্বে The ব্যবহার করা যায় না।
Basketball, Cricket etc.
iv) Abstract Noun অর্থাৎ স্পর্শ করা যায় না, কাল্পনিক বস্তু, অনুভব করা যায় এসব ক্ষেত্রে The ব্যবহার করা যায় না।
Freedom, Happiness etc.
v) বিশেষ ছুটির দিন, অনন্দের দিনের পূর্বে The ব্যবহার করা যায় না।
Christmas, Eid etc.

