ইংরেজি নিয়ে অনেকের থাকে নানান রকমের আতঙ্ক, থাকে অজানা সব ভয়ভীতি। যে কারণে যতটা না না-জানার জন্য পরীক্ষায় অকৃতকার্যতা দেখা দেয়, তার চেয়ে বেশিই অকৃতকার্য হয় ভয়ের কারণে৷ হাত পা ঠাণ্ডা হয়ে যাওয়া, বুক ধরফর করার মতো প্যানিক অ্যাটাকও হয়ে যায় অনেকের৷ বিষয়টা গুরুতর এ কারণেই। ভয় থেকে বাঁচতে ভয় এড়িয়ে গেলে কখনই সাহস জন্ম নেবে না বরং ভয়কে জয় করার মানসিকতাই মানুষকে সাহসী করে তোলে। এ জন্য করণীয় কী? চর্চা।
আজকের লেখনে আলোচনার বিষয় হিসেবে Article নিয়ে আলাপ করবো। ইংরেজি গ্রামারের সবচেয়ে সবচেয়ে সহজ টপিক এর নামই Article. এবং এই সহজ টপিকে অনেকে ভুলও করেন বেশ সহজে। পারা জিনিস কখন ভুল হয় পাঠক? চর্চার অভাবে। চর্চার জন্য চাই সহজ ভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ। আশা করছি এই লেখনে Article নিয়ে জড়তা কাটার পাশাপাশি বুঝে উঠতেও সুবিধা হবে অনেকের। চলুন শুরু করা যাক-
Article
Article নিয়ে বিশদ আলাপনে যাওয়ার পূর্বে Article এর পরিচয় জানাটা ভীষণ জরুরি। চলুন একটু করে পরিচয় জেনে নেওয়া যাক।
Article কাকে বলে?- Article মূলত adjective, যা কোন noun এর নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝায়। The, an, a এই তিনটিকে article বলে।
কী? কঠিন লাগছে?
সংজ্ঞা পড়ে যদি বুঝতে সমস্যা হয় তবে একটু উদাহরণের দিকে যাওয়া যাক।
Example 1: This is the pen I wanted.
Example 2: There is an apple on the table.
Example 3: I have a new dress.
উপরে A, an এবং the নিয়ে পরপর ৩ টি উদাহরণ দেওয়া হলো। এবার একটু বিশদে আসা যাক-
Example 1 এ খেয়াল করুন। এখানে article হিসেবে ব্যবহৃত হয়েছে ‘the’ যা স্পষ্টত নির্দেশ করছে pen কে। অর্থাৎ নির্দিষ্টতা বুঝাচ্ছে।
এবার খেয়াল করুন example 2 এ। এখানে article হিসেবে ব্যবহৃত হয়েছে ‘an’ যা নির্দেশ করছে apple এর অবস্থানকে। অর্থাৎ table এর উপরে যে একটাই apple আছে তা বুঝাচ্ছে।
একইরকম ভাবে example 3 কে খেয়াল করুন। এখানে article ‘a’ ব্যবহৃত হয়েছে একটা new dress বুঝানোর ক্ষেত্রে। কিন্তু কোন new dress তা কিন্তু নির্দিষ্ট না। অর্থাৎ অনির্দিষ্টতা বুঝাচ্ছে।
Article নিয়ে সামান্য ধারণা এসেছে কি?
তাহলে পরের ধাপে এর classification নিয়ে একটু আলাপ করা যাক।
Classification of Article
ইংরেজিতে মোট article আছে দুই ধরণের।
1. Indefinite article (অনির্দিষ্টতা বুঝাতে)
2. Definite article (নির্দিষ্টতা বুঝাতে)
বিশদে যাচ্ছি-
Indefinite article:
পাঠক, লেখনের শুরুতে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা শব্দ দুটি ব্যবহৃত হয়েছিল। উদাহরণেও ব্যবহার করা হয়েছে। শব্দ দুটো ব্যবহারের কারণ এই article এর classification এ আপনারা জানবেন।
অনির্দিষ্ট noun কে বুঝানোর জন্য article ‘a/an’ ব্যবহৃত হয়। যার কারণে এই a/an কে indefinite article বলা হয়। একটু example দিয়ে বিষয়টা বুঝানো যাক-
Example 1: He wants to buy a shirt.
Example 2: I saw an umbrella in her hand.
উপরে আলোচিত example দুটো নিয়ে একটু বিশদ আলাপনে যাচ্ছি-
Example 1 এ খেয়াল করুন। এখানে একটা shirt কিনতে চাওয়ার ইচ্ছা প্রকাশ পেয়েছে। কোন shirt তা কিন্তু নির্দিষ্ট না।
আবার example 2 তে একটা umbrella নিয়ে বলা হয়েছে যেটা খুব সাধারণ একটা বাক্য হিসেবেই প্রকাশ পেয়েছে। নির্দিষ্টতা প্রকাশ করেনি।
Definite article:
সহজ করে বললে, noun কে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহৃত হয় the. আবার definite article মানেই the. অর্থাৎ the শব্দটাকেই definite article বলে।
Example দিয়ে সংজ্ঞাটাকে আরেকটু সহজ করে প্রকাশ করে দিচ্ছি-
Example: I really love the smell of food mother cooks for me.
সরাসরি example এর ব্যাখ্যায় চলে যাই-
উপরে উল্লিখিত sentence টা ভালো করে দেখুন। এখানে খাবারের ঘ্রাণের কথা বলা হয়েছে। অর্থাৎ কেউ কোন একটা খাবারের ঘ্রাণ খুব ভালোবাসে যেটা তার মা তার জন্য রান্না করেন। বিষয়টা কিন্তু নির্দিষ্টতা বুঝাচ্ছে। নির্দিষ্ট করে এখানে বুঝাচ্ছে কেবল তার মায়ের রান্না করা খাবারের ঘ্রাণটাই সে ভালোবাসে। যেটা article ‘the’ দ্বারাই কেবল বুঝানো সম্ভব।
খুব সাবলীলভাবে article এর সংজ্ঞা এবং classification বুঝানোর একটা প্রয়াস চালিয়েছি। এতটুকু হয়ে এলেই কেবল আপনি পরের ধাপে যাবেন যেখানে article এর ব্যবহার নিয়ে আলাপ করবো। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, article এর ব্যবহার এবং প্রয়োগের ভুলের কারণে অনেকেই এখানে ভুল করেন। তাই ব্যবহার এর ক্ষেত্র জানার প্রয়োজন আছে বইকি।
Use of Article
লেখনের এ পর্যায়ে article এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপনে যাচ্ছি, Use of article. মন দিয়ে বুঝে বুঝে পড়বেন।
General Uses of A, An and The:
সহজ করে বললে, consonant দিয়ে যে শব্দ শুরু হয়, সে শব্দের অনির্দিষ্টতা বোঝাতে article ‘a’ ব্যবহৃত হয়।
আর vowel দিয়ে শুরু হওয়া শব্দের অনির্দিষ্টতা বুঝাতে ‘an’ ব্যবহৃত হয়।
এবং Singular ও plural noun কে নির্দিষ্ট করে বুঝাতে article ‘the’ ব্যবহৃত হয়।
সহজ না? কঠিন লাগছে? চলুন example এ চলে যাই। এতে আরও দ্রুত বুঝবেন।
Example 1: I need to buy a chocolate.
Example 2: Yesterday we saw an Elephant in the road.
Example 3: The girl I met on the meeting was very humble.
Exceptional uses of A and An:
Article এর general নিয়ম কম-বেশি অনেকেরই জানা। ভুলটা হয় এখানে, exceptional use এ। প্রশ্ন আসা খুব স্বাভাবিক যে, exceptional use বলতে মূলত কী বুঝায়!
একদম সরল ভাবে বুঝিয়ে বলছি- Article ‘a’ এবং ‘an’ এর general use এর ঠিক বিপরীত uses-ই হলো article এর exceptional uses.
কী মনে থাকবে তো এবার? বোঝার সুবিধার্থে এই দুই article এর exceptional uses এর একটু ব্যাখ্যা দিচ্ছি-
Article ‘a’ এর ক্ষেত্রে-
ধরুন কোন শব্দের প্রথম অক্ষর consonant, কিন্তু এর উচ্চারণ একদম vowel এর মতো। সেক্ষেত্রে কী হবে? Article ‘a’ না বসে ‘an’ বসবে।
Example: She is an honest girl I have ever seen.
Article ‘an’ এর ক্ষেত্রে-
আবার ধরুন, কোন শব্দের শুরুতে vowel দেখতে পাচ্ছেন কিন্তু উচ্চারণে পুরো consonant এর মতো। সেক্ষেত্রে কী করবেন, জানেন? An এর পরিবর্তে A ব্যবহার করবেন।
Example: In Savar, there is a University name JU.
Adjective এর আগে Indefinite এবং Definite article:
সূত্রটা এমন- Article + Adjective + Noun.
ব্যাখ্যাটা হলো- যখন কোন adjective নির্দিষ্ট কোন noun কে নির্দেশ করে তখন ঐ adjective এর আগে article বসে।
Example: I saw the tiny butterfly flying in the sky.
Article এর পরে Countable এবং Uncountable noun:
Countable noun এর ক্ষেত্রে-
এখানে একটা বিষয় বলে রাখা ভালো, countable noun এর আগে শুধু A/An ব্যবহৃত হয়।
Example: Give me a cup of tea.
খেয়াল করুন, এখানে আপনি কিন্তু চাইলেও give me a tea বলতে পারবেন না। কারণ tea অর্থাৎ চা তরল বস্তু। যা গণনা করা যায় না। নির্দিষ্ট কোন পরিমাপকে কিংবা ধারণ করা যায় এমন কিছুতে রেখে এদের গণনা করা যায়। তাই a tea আদতে কোন অর্থ বোঝায় না। কিন্তু a cup of tea একটি অর্থ বোঝায়।
Uncountable noun এর ক্ষেত্রে-
এক্ষেত্রে দুই ভাবে এর ব্যবহার আছে।
- The ব্যবহার করা।
- Article একদম বাদ দেওয়া।
Example 1: He bought the milk from super shop. (Specific বুঝাচ্ছে)
Example 2: He bought milk from super shop. (any milk, specific না।)
Real noun; article বসে না-কি বসে না:
Real noun নিয়ে অনেকের সংশয় থাকে। ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষাতেও ভুল করে বসেন অনেকে। সেক্ষেত্রে কিছু বিষয় একদম মুখস্ত করে নেওয়াই সমীচীন। মাথায় রাখুন, real noun এর আগে কখনই article ব্যবহার করা উচিৎ না।
এর আগে আপনাকে জানতে হবে real noun কোনগুলো। তবেই না আপনি real noun ধরতে পারবেন। আর ধরতে পারলেই চেনা সহজ হবে আপনার জন্য। এবং চেনা সহজ হলেই আপনি article এর ব্যবহার বুঝতে পারবেন।
কিছু real noun মনে রাখুন এভাবে- দেশ, মহাদেশ, পাহাড়, হৃদ, ভাষা, পাঠ্য বিষয়, স্থান এবং মানুষ।
Example: The Australia played good last night. (Incorrect)
Australia played good last night. (Correct)
Exceptional exists!
Real noun নিয়ে এতক্ষন যা যা বলা হয়েছে, ওগুলো মাথায় রাখার পাশাপাশি কিছু ব্যতিক্রমও মাথায় রাখতে হবে। তবে সেগুলো কঠিন কিছু না। কয়েকবার চোখ বুলিয়ে নিলেই পারবেন। যেমন-
- A union of countries (কয়েকটা যুক্ত দেশ). Example: The United States.
- A group of some lakes (কয়েকটা হ্রদের একত্রীকরণ). Example: The East African lake.
- Ranges of mountains (অনেকগুলো পর্বত). Example: The Andes.
- Geographical areas (ভৌগোলিক স্থান). Example: The East.
- Points on the globe (গ্লোবের বিন্দু). Example: The North pole.
- Island chains (দ্বীপপুঞ্জ). Example: The Hebrides.
- Name of the Oceans, Seas, River. Example: The Padma. The Atlantic.
- Name of Forests, Peninsulas, Gulfs, Deserts. Example: The Sundarbans, The Sahara.
Pronoun এর আগে article বসবে না:
Pronoun এর কাজ হলো noun এর পরিবর্তে বসা। এ কারণে pronoun এর আগে article বসবে না।
Example: He is playing the he. (incorrect)
He is playing cricket. (Correct)
Zero article:
Sentence এ ব্যবহৃত কিছু নির্দিষ্ট noun আছে যাদের আগে article বসে না কিন্তু শব্দের অর্থ article এর অস্তিত্বের জানান দেয়। এ জাতীয় article কে Zero article বা Implied article বলে। কেমন সেটা? খোলাসা করছি-
Example: The fortune favors the brave. (Incorrect).
Fortune favors the brave. (Correct).
যতটা পড়লেন, এই পুরোটা ধরে রাখার জন্য কী করা লাগবে জানেন? চর্চা। চর্চার বিকল্প নেই। যত চর্চা করবেন, মনে থাকবে। ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠবেন।
শুভকামনা থাকলো প্রতিটা পাঠকের প্রতি।

