পর্বভিত্তিক Tense নিয়ে আলাপনের ধারাবাহিকতায় আজ আলোচনা করবো Present Tense নিয়ে। এর আগের লেখনে কেবল Past Tense নিয়ে আলাপ হয়েছিল। আজ আমরা জানবো Present Tense এর আদ্যপান্ত। তাহলে শুরু করছি।
Present Tense:
বাংলায় বর্তমান কাল।
বর্তমানে কিছু হয় কিংবা হচ্ছে এমন বুঝালে সেটা Present Tense.
Note:
এ সময় verb এর present form হয় যেটা V1 নামে পরিচিত।
Example:
আমি চা পান করি – I drink tea.
সে ভাত খায় – He / she eats rice.
Present Tense চার প্রকার।
1. Present Indefinite Tense Or Simple Present Tense
2. Present Continuous Tense
3. Present Perfect Tense
4. Present Perfect Continuous Tense
Past Tense এর সাথে মিল পাচ্ছেন? মনে রাখা সহজ হবে, কি তাই তো?
বিস্তারিত আলাপে চলে যাচ্ছি-
1. Present Indefinite Tense or Simple Present Tense
সংজ্ঞায়নের আগে একটু করে বলে রাখি- Present Indefinite Tense or Simple Present Tense মুলত Present Tense ই। খেয়াল করুন, Present Indefinite Tense এর পর ‘or’ দিয়ে Simple Present Tense লেখা আছে। এর মানে কী জানেন? যেটা Present Tense সেটাই Present Indefinite Tense or Simple Present Tense। তাহলে এবার সংজ্ঞাটা কী দাঁড়ালো?
বর্তমানে কিছু হয় এমন কিছু বুঝালে সেটাই ইংরেজিতে Present Indefinite Tense or Simple Present Tense.
Formula:
Subject + V1 + Object + Extension.
Note:
1. এক্ষেত্রে মনে রাখার বিষয় হলো V1 এর আগে কোন helping verb বা সাহায্যকারী ক্রিয়া বসে না।
2. Subject third person singular number হলে verb এর শেষে s / es বসে।
Example:
আতফা প্রতিদিন স্কুলে যায় – Atfa goes to school regularly.
2. Present Continuous Tense
বর্তমানে কোন কাজ হচ্ছে, চলছে, করছে মানে চলমান আছে এমন বুঝালে সেটাকে Present Continuous Tense বলে।
Formula:
Subject + am / is / are + V1 + ing + Object + Extension.
Note:
1. এক্ষেত্রে মনে রাখার বিষয় হলো, যেহেতু এখানে ing আছে তাই V1 হবে ing এর আগে। প্রশ্ন আসতে পারে কেন হবে। উল্লেখ্য ing, V1 ছাড়া আর কিছুতে বসে না। এবং এখানে V1 + ing যুক্ত শব্দের আগে helping verb বা সাহায্যকারী ক্রিয়া বসে।
2. বাংলা ক্রিয়ার শেষে ছে, ছি, ছেন থাকে। আর helping verb ‘am / is/ are’ এর সাথে V1 + ing যুক্ত থাকে।
3. এক্ষেত্রে Subject singular হলে am / is বসবে আর Subject যদি Plural হয় তাহলে are বসবে।
Example:
আমি একটি গল্পের বই পড়ছি- I am reading a story book.
3. Present Perfect Tense
খুব সহজ করে বুঝাচ্ছি, মন দিয়ে পড়ুন-
তার আগে নোট, present perfect tense এর সাথে past perfect tense মেলাতে যাবেন না। দুটো আলাদা।
কাজটা বর্তমানেই, এইমাত্র শেষ হয়েছে, এমন বুঝালে সেটা Present Perfect Tense.
Formula:
Subject + have / has + V3 + Object + Extension.
Note:
1. এক্ষেত্রে মনে রাখার বিষয় হলো, have / has এর পর V3 অর্থাৎ verb এর past participle form হবে।
2. Subject singular হলে has, plural হলে have হবে।
3. এখন সমাপ্ত হয়েছে বা বর্তমানেই সমাপ্ত হয়েছে এমন একটা বিষয় থাকবে বাক্যে।
Example:
মিলা একটি গান গেয়েছে- Mila has sung a song.
4. Present Perfect Continuous Tense
Perfect শব্দটা থাকার কারণে অনেকে একে perfect tense এর সাথে গুলিয়ে ফেলেন। এবং ভুলটা করেন এখানে। সহজ করে জানাচ্ছি, খেয়াল করুন-
অতীতে একটা নির্দিষ্ট সময়ে কাজ শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে। এই অনেকক্ষণ ধরে হওয়া চলমান ঘটনাটিই Present Perfect Continuous Tense.
Formula:
Subject + have/ has + been + V1 + ing+ for / since / from + object + Extension.
Note:
- খেয়াল করবেন এখানে, Perfect Tense এর উপস্থতি আছে বলেই have / has হবে। আবার Continuous tense এর উপস্থিতির জন্য V1 + ing হবে।
- সময়ের নির্দিষ্টতা বুঝাতে For বসবে। অনির্দিষ্টতা বুঝাতে since বসবে।
- Have / has এর পর অবশ্যই been বসবে।
Example:
মিলি সকাল থেকে পড়ছে – Mili has been reading since morning.
এক নজরে চার Tense এর formula-
- Present Indefinite Tense Or Simple Present Tense:
Subject + V1 + Object + Extension.
- Present Continuous Tense
Subject + am / is / are + V1 + ing + Object + Extension.
- Present Perfect Tense
Subject + have / has + V3 + Object + Extension.
- Present Perfect Continuous Tense
Subject + have/ has + been + V1 + ing+ for / since / from + object + Extension.

