বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষাবিষয়ক প্ল্যাটফর্ম 90 DEGREE Education এর অফিশিয়াল অ্যাপ এর বিশাল আপডেট এসেছে অনেক অনেক নতুন ফিচার নিয়ে। এখন শুধু ভিডিওতেই পড়ালেখা আর সীমাবদ্ধ থাকবেনা। পড়ালেখা এখন হবে আরও মজায় ও মাথা খাটিয়ে। কীভাবে- কথা না বাড়িয়ে জানিয়ে দেই কী কী আছে নতুন আপডেটে-
প্রথমে মেনুগুলো নিয়ে আলোচনা করার আগে ছোট কিছু বিষয় জানিয়ে রাখা যাক। এখন থেকে ব্যবহারকারীরা লগিন করতে পারবেন। রেজস্ট্রেশনও করতে পারবেন শ্রেণি দিয়ে। এতে সুবিধা কী-
- কমেন্ট করা যাবে;বারবার ক্লাস সিলেক্ট করতে হবেনা;
- যেকোনো ভিডিও চাইলেই ফেবারিট (প্রিয়) করে রাখা যাবে;
- চাইলেই পরিবর্তন করা যাবে শ্রেণি।
কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে ‘Forget password’ দিয়ে পুনরায় ঠিক করে নিতে পারবেন আপনার পাসওয়ার্ড। এক্ষেত্রে মাথায় রাখতে হবে- পাসওয়ার্ড হবে ৬ ক্যারেক্টারের। এবার মেনু নিয়ে আলোচনা করা যাক-
– টিউটোরিয়াল: ইউটিউবের সকল ভিডিও পাবেন এই অংশে। প্রতিটি শ্রেণির ভিন্ন ভিন্ন বিষয়ের জন্য রয়েছে আলাদা আলাদা টিউটোরিয়াল। থাকছে সৃজনশীলের জন্যও আলাদা টিউটোরিয়াল।
– বহুনির্বাচনি প্রশ্ন: প্রতিটি শ্রেণির গণিতের শত শত এমসিকিউ থাকছে শিক্ষার্থীদের জন্য।
– হ্যান্ড নোট: টিউটোরিয়াল-গুলো যাতে কম সময়ে শেষ করা যায়, তাই ছবি আকারে তৈরি করা হয়েছে হ্যান্ডনোট সেকশন। গণিতের পাশাপাশি অন্যান্য বিষয়ও যোগ হবে খুব শীঘ্রই।
– রাইটিং: বাংলা ও ইংরেজি ২য় পত্রের লিখিত অংশ থাকছে এখানে। নিয়মিত যুক্ত হবে নতুন ক্যাটাগরি ও নতুন লেখা।
– জয়েন-আস: আপনাদের সকল তথ্য দিয়ে 90 DEGREE Education পরিবারের সদস্য হতে পারবে যে কেউ!
– বায়-প্রোডাক্ট: 90 DEGREE Education এর ‘ফ্যান টি-শার্ট’ সহ বিভিন্ন অরিজিনাল স্টেশনারি প্রোডাক্ট কিনতে পারবেন যে কেউ। নেয়া হবে না কোনো ডেলিভারি-চার্জ!!
– 90 DEGREE Education এর কাজ ভালো লাগলে সহযোগিতা করতে পারেন অনুদান পাঠিয়েও। যেকোনো সহযোগিতার পরিমাণই ‘অমূল্য’।
– রিকোয়েস্ট: শ্রেণি ও বিষয়ের নাম উল্লেখ করে যে কেউ তাঁর চাওয়া পৌঁছে দিতে পারবে অ্যাডমিনদের কাছে।
-ব্লগ: শিক্ষাবিষয়ক সকল খবর ও ব্লগ পড়তে পারবেন এই অংশ থেকে।
– কন্টাক্ট: যেকোনো তথ্য, বিজ্ঞাপন বা প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে।
– কুরআন: ৩০ পারা সম্পূর্ণ কুরআন পড়তে পারবেন শুদ্ধভাবে।
– রিডল: শত শত ধাঁধা রয়েছে এই অংশে। বিভিন্ন সহজ থেকে জটিল ধাঁধা মাথা খাটিয়ে সমাধান করতে পারবেন। না পারলে যুক্তিসহ দেখে নিতে পারবেন উত্তর।
যাঁরা আগেই ।ইন্সটল করে রেখেছেন, তাঁরা শুধু আপডেট করে নিলেই হবে। বাকিরা ইন্সটল করে নিন এখনই। ’90 DEGREE Education’ লিখে গুগল প্লে-স্টোরে সার্চ দিলেও পেয়ে যাবেন। সবার সাথে শেয়ার করে দিন। আর অ্যাপ ভালো লাগলে প্লে-স্টোরে রেটিং ও রিভিও দিতে ভুলবেন না!!!
ধন্যবাদান্তে-
মুহাম্মদ মুহিব হাসান ও নাবিলা আদনান

