গণিতের অনেক অনেক মজার ধাঁধা রয়েছে। আকজে এমন একটি ধাঁধা দেয়া হয়েছে যেখান থেকে বের করতে হবে মোট করতি ত্রিভুজ রয়েছে। চেষ্টা করতে থাকুন। উত্তর থাকছে নিচেই।

ছবিটি ভালো ভাবে লক্ষ্য করলে মোট ১৬টি ত্রিভুজ পাওয়া যায়। ছোট সকল ত্রিভুজ গণনায় আনার পরও অনেকে যে ভুল করে থাকেন তা হলো- বড় ত্রিভুজগুলো হিসেবে না আনা। এছারা সম্পূর্ণ চিত্রটিও যে একটি ত্রিভুজ, সেটিও অনেকে ভুলে যান।
এ ধরণের ধাঁধা সমাধানে করণীয়-
- আলাদা আলাদা করে এঁকে এঁকে ত্রিভুজগুলো হিসেব করা।
- একটি ত্রিভুজ কোথায়, কোথায় গিয়ে মিলে অন্য ত্রিভুজ গঠন করছে তা খেয়াল রাখা।
- বড় ত্রিভুজগুলো যাতে হিসেবের বাইরে যায় সেদিকে খেয়াল রাখা।
- প্রয়োজনে ভিন্ন রং-এর কলম ব্যবহার করে আলাদা মার্ক করে হিসেব করা।
আশা করা যায়, এমন চিত্র থেকে আপনারা সমস্যার সমাধানে পৌঁছাতে পারবেন।
সামনে দেয়া হবে এমন আরও অনেক অনেক মজার গাণিতিক বা ক্যামিতিক ধাঁধা।

